১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সকালে খালি পেটে চা-কফি খাওয়া কি শরীরের জন্য উপকার না ক্ষতি?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 94

ছবি : সংগৃহীত

সকাল বেলা ঘুম থেকে উঠে অনেকেরই খালি পেটে চা বা কফি পান করার অভ্যাস আছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, খালি পেটে এই অভ্যাস দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

খালি পেটে চা বা কফি পান করার অপকারিতা নিচে তুলে ধরা হলোঃ–

পাকস্থলীর সমস্যা: খালি পেটে কফি খেলে অ্যাসিড রিফ্লেক্স হতে পারে। এর ফলে পাকস্থলী ও খাদ্যনালির সমস্যা বাড়ে।

অন্ত্রের ক্ষতি: কফিতে থাকা ক্যাফেইন খালি পেটে অন্ত্রকে দ্রুত ক্ষতিগ্রস্ত করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে।

অ্যাসিড উৎপাদন বৃদ্ধি: খালি পেটে চা বা কফি খেলে শরীরে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়। এর ফলে হজমে সমস্যা দেখা দেয়, পেটে জ্বালা বা ব্যথা হয় এবং অনেকের বমিও হতে পারে।

আরও পড়ুন : সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে কুপিয়ে জখম

পুষ্টির ঘাটতি: সকালে কফি খেলে ক্ষুধা কমে যায়, যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে ব্যাহত করে। ফলে ধীরে ধীরে শরীর দুর্বল হয়ে যায়।

রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি: কফির ক্যাফেইন কর্টিসল ও অ্যাড্রেনালিন হরমোনের কার্যকারিতা কমিয়ে দেয়। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়, যা শারীরিক সমস্যা বাড়াতে পারে।

সকালের চা-কফি খাওয়ার আগে হালকা নাস্তা বা খাবার গ্রহণ করা সবচেয়ে নিরাপদ। এটি শরীরকে যথাযথ পুষ্টি দেয় এবং হজম ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বলে জানান বিশেষজ্ঞরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সকালে খালি পেটে চা-কফি খাওয়া কি শরীরের জন্য উপকার না ক্ষতি?

সর্বশেষ আপডেট : ১০:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫