চিয়া সিডে থাকে ফাইবার, প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট। এই ছোট কালো-সাদা দানাগুলোকে অনেকেই জলে ভিজিয়ে খায় বা টক দইয়ের সঙ্গে মেশিয়ে খান। তবে সঠিকভাবে চিয়া সিড খেলে তার উপকারিতা আরও বেড়ে যায়।
পুষ্টিবিদ জানান, চিয়া সিড কাঁচা খেলে পুষ্টি শোষণ হয় কম। সবচেয়ে বেশি উপকার পেতে হলে এটি রোস্ট করে গুঁড়ো করে খাওয়া উচিত। এতে ১৫ মিনিট আগে জলে ভিজানোর প্রয়োজনও পড়ে না।
তিনি আরও বলেন, চিয়া সিড শোষণক্ষমতা বেশি হওয়ায় এর সঙ্গে পর্যাপ্ত জল পান করতে হবে। জল কম খেলে শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে।
চিয়া সিড খাওয়ার সহজ কিছু উপায়:
চিয়া পুডিং: আধা গ্লাস দুধে এক চামচ চিয়া সিড ও মধু মিশিয়ে সারারাত ফ্রিজে রাখুন। সকালে ব্রেকফাস্ট হিসেবে খান।
স্মুদি: ওটস, কলা, আমন্ড, দই বা দুধ দিয়ে স্মুদি বানিয়ে এক চামচ চিয়া সিড মেশানো যায়। ফলের রসেও ব্যবহার করা সম্ভব।
চিয়া সিডের লাড্ডু: রোস্টেড চিয়া সিড ও বিভিন্ন বাদাম গুঁড়ো করে, খেজুর পেস্টের সঙ্গে মিশিয়ে ছোট বল আকারে তৈরি করুন। এটি সুস্বাদু ও স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে খাওয়া যায়।
কখন খাওয়া সবচেয়ে ভালো
ওয়ার্কআউট বা ব্যায়ামের ৩০ থেকে ৪৫ মিনিট আগে চিয়া সিড খাওয়া সবচেয়ে উপকারী। এক টেবিল চামচ চিয়া বীজ পানি, ডাবের পানি বা দুধে অন্তত ২০ মিনিট ভিজিয়ে খাওয়া উচিত। ইচ্ছে হলে এতে লেবুর রস, পুদিনা পাতা বা মধু যোগ করলে স্বাদ ও উপকারিতা দুটোই বাড়ে।
কেন খাওয়া উচিত
ওয়ার্কআউটের আগে চিয়া সিড শরীরে এনার্জি জোগায়, পেশির শক্তি বাড়ায়, হাইড্রেশন বজায় রাখে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, প্রদাহ কমায় ও সারাদিনের কাজে প্রয়োজনীয় শক্তি জোগায়।
ঢাকা ডেস্ক 















