১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মানুষ চিনতে ভুল করেন, জেনে নিন ৭ উপায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 242

মুখোশের আড়ালে মানুষ। প্রতীকী ছবি

মানুষকে মহান আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে, সে কখনোই একা চলতে পারে না। তাই জীবনের প্রত্যেক ধাপেই কাউকে না কাউকে সঙ্গী করতেই হয় । কেউ হয় জীবনসঙ্গী, কেউ বন্ধু, আবার কেউ হয়তো সহকর্মী। আর তা করতে গিয়ে অনেকসময় ভুল হয় অংককষা। কিন্তু আপনি কি সত্যিই আপনার কাছের মানুষটিকে চেনেন? তাকে সত্যিই কি ভালোভাবে জানতে পেরেছেন? প্রায়ই শুনি, ‘ইশ! যদি আগে জানতাম লোকটা এমন! তাহলে হয়তো এই ভুল হতো না।’

তাই আজকের গল্পে আমরা জানবো, কেমন করে চিনবেন প্রকৃত মানুষকে। আর তা জানার পর যদি আপনার মনে হয় আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন তাহলে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে নেমে পড়ুন।

প্রথমেই, একটা কথা মনে রাখা ভালো, মানুষকে পুরোপুরি চেনা কখনোই সম্ভব নয়। এমনকি নিজেকেও পুরোপুরি বোঝা যায় না। কিন্তু কিছু বিষয়ে নজর রাখলে, মানুষের প্রকৃতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া সম্ভব।

এই বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন মনোবিজ্ঞানীরা এবং সোশ্যাল বিহেভিয়ার এক্সপার্টরা। এই তত্ত্বগুলো মাইন্ডসেট রিডিং নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রাপ্ত, যারা মানুষের মনস্তত্ত্ব এবং সামাজিক আচরণ নিয়ে বিস্তর গবেষণা করেন। তাদের মতে, সহজ কিছু উপায় আছে, যার মাধ্যমে একজন মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়।

একসঙ্গে ভ্রমণ

প্রথম উপায়, একসঙ্গে ভ্রমণ। ভ্রমণে গেলে একজন মানুষকে আপনি ভালোভাবেই চিনতে পারবেন। তার অভ্যাস, পছন্দ-অপছন্দ, খরচের ধরণ সবকিছুই ধরা পড়ে। ভ্রমণ মানুষের প্রকৃত রূপ বের করে আনে। তাই পরবর্তী বার যখন কাউকে ভালোভাবে বুঝতে চাইবেন, তাকে নিয়ে ছোট একটি ভ্রমণে চলে যাবেন আর তার আসল রূপটা দেখতে পাবেন।

আরও পড়ুন : ছেলেদের কতদিন পরপর শ্যাম্পু করা উচিত?

টাকা ধার

দ্বিতীয়ত, টাকা ধার। যখন অর্থের ব্যাপার আসে, তখন মানুষের প্রকৃত চেহারা স্পষ্ট হয়। যদি কেউ প্রয়োজনের সময় পাশে না দাঁড়ায়, তবে বুঝতে হবে, তিনি প্রকৃত বন্ধু নন। এই পরীক্ষাটি দীর্ঘদিনের সম্পর্কের পরও কাজে লাগতে পারে।

রাগের সময়ের আচরণ

তৃতীয়ত, রাগের সময়ের আচরণ। রেগে গেলে মানুষ সাধারণত নিজের নিয়ন্ত্রণ হারায়। কেউ রেগে গেলে কেমন আচরণ করে, তা দেখে বুঝতে পারবেন, তিনি কতটা সংযমী। মাইন্ডসেট রিডিং এর মতে, রাগ মানুষের প্রকৃত চরিত্রের প্রকাশ ঘটায়।

একই ছাদের নিচে বসবাস

চতুর্থ উপায়, একই ছাদের নিচে থাকা। আপনি কারো সঙ্গে দশ বছর প্রেম করে যতটা না জানতে পারবেন, তার চেয়ে বেশি জানবেন, যদি দশ দিন একই ছাদের নিচে থাকেন। কারণ নিত্যদিনের জীবন যাপন মানুষের প্রকৃত স্বভাবকে প্রকাশ করে।

আরও পড়ুন : কাদের পরকীয়ার প্রবণতা বেশি, জানা গেল গবেষণায়

বিপদে পড়লে

পঞ্চমত, বিপদে পড়লে। বিপদে বন্ধুর পরিচয় মেলে। যিনি আপনার দুঃসময়ে পাশে থাকেন না, তাকে জীবনে থাকার প্রয়োজন নেই। এই প্রবাদ বাক্যটি আজও প্রাসঙ্গিক।

অধস্তনদের সঙ্গে আচরণ

ষষ্ঠ উপায়, অধস্তনদের সঙ্গে কেমন আচরণ করেন। একজন মানুষ তার অধস্তনদের সঙ্গে কেমন আচরণ করেন, তা দেখে তার প্রকৃত চরিত্র বোঝা যায়। অর্থ, ক্ষমতা, মর্যাদা এসব বিচার করার আগে দেখুন, তিনি কীভাবে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন। একজন ভালো মানুষ সবসময় সকলের প্রতি সম্মানজনক আচরণ করবে, তা সে যেকোনো অবস্থায় থাকুক না কেন।

রেড ফ্ল্যাগ

অবশেষে, কিছু ‘রেড ফ্ল্যাগ’ এর দিকে খেয়াল রাখুন। যেমন, যারা কখনো পরাজয় স্বীকার করে না, অহংকারী, স্বার্থপর, বা যারা সব সময় নিজেদের ক্ষমতা দেখানোর চেষ্টা করে—এদের থেকে সাবধান। এমন মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ার চেয়ে, নিজের জীবনকে একটু সহজ করে রাখুন।

মাইন্ডসেট রিডিং এর মতে, এই সাধারণ কয়েকটি কৌশল প্রয়োগ করেই আপনি একজন মানুষের প্রকৃত চরিত্র সম্পর্কে ধারণা পেতে পারেন। এটি আপনার জীবনে নানা সমস্যা ও মানসিক চাপ থেকে মুক্তি দেবে। এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মানুষ চিনতে ভুল করেন, জেনে নিন ৭ উপায়

সর্বশেষ আপডেট : ০৯:৩১:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫