বিপদ বা সমস্যা কখনো বলে আসে না। যে কোনো সময়ে মানুষ বিপদে পড়তে পারে। এ সময় অনেকেই ভেঙে পড়েন। কী করবে কিছু বুঝতে পারেন না। ধৈর্য হারিয়ে দিশাহারা হয়ে পড়েন।
বিপদে আবার কারও কারও জ্ঞান-বুদ্ধি লোপ পায়। তবে এমন অবস্থা থেকে রেহাই পেতে সাহায্য কামনা করুন আল্লাহর কাছে। তিনি নিশ্চয়ই সমস্যামুক্ত করে দেন। বিপদ থেকে মুক্তি দান করেন।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা নামাজ ও সবরের (ধৈর্য) মাধ্যমে আমার (আল্লাহর) সাহায্য কামনা করো। (সুরা বাকারা, আয়াত : ১৫৩)
আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া-
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
উচ্চারণ : লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
অর্থ : আল্লাহর সহযোগিতা ছাড়া কারও (ভালো কর্মের দিকে) এগিয়ে যাওয়া এবং (খারাপ কর্ম থেকে) ফিরে আসার সামর্থ্য নেই।
আরও পড়ুন : শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে আহমাদুল্লাহর স্ট্যাটাস
আবু মুসা (রা.) বলেন, আমরা কোনো এক সফরে রাসুল (সা.)-এর সঙ্গে ছিলাম। তখন মানুষ উচ্চস্বরে তাকবির পাঠ করছিলেন। রাসুল (সা.) বলেন, হে মানবজাতি, তোমরা জীবনের ওপর সদয় হও। কেননা তোমরা তো কোনো বধির অথবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না। নিশ্চয়ই তোমরা ডাকছ সর্বশ্রোতা, নিকটবর্তী সত্তাকে, যিনি তোমাদের সঙ্গেই আছেন। আবু মুসা (রা.) বলেন, আমি তার পেছনে ছিলাম। তখন আমি বলছিলাম, আল্লাহর সহযোগিতা ছাড়া কোনো ভালো কাজের দিকে এগিয়ে যাওয়ার এবং মন্দ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। তখন (সা.) বলেন, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি তোমাকে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে কোনো একটি গুপ্তধনের কথা জানিয়ে দেব? আমি বললাম, অবশ্যই হে আল্লাহর রাসুল, অতঃপর তিনি বলেন, তুমি এই (উপরোক্ত) দোয়া পড়ো। (মুসলিম, হাদিস : ৬৭৫৫)
حسبُنا اللَّهُ ونعمَ الوَكيلُ على اللَّهِ توَكَّلنا
আরও পড়ুন : টাকা দিয়ে মৃতের জন্য কুরআন খতম করানো কি জায়েজ?
উচ্চারণ : হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা।
অর্থ : মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম কর্মবিধানকারী। আমরা আল্লাহর ওপর ভরসা করলাম।
আবু সাঈদ (রা.) থেকে বর্ণিত, কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসুল (সা.) এই দোয়া পড়তে বলেন। (বুখারি, হাদিস : ২৪৩১; তিরমিজি, হাদিস : ২৪৩১)
ঢাকা ডেস্ক 















