০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সম্পদ ও রিজিক বৃদ্ধির দোয়া

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 127

দোয়ার প্রতীকী ছবি

জীবনে সব মানুষের জন্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ। তবে প্রত্যেকের জন্য মহান আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন। এবং আল্লাহর কাছে সম্পদ ও রিজিক বৃদ্ধির দোয়া করলে পবিত্র সেটার প্রতিদান আল্লাহ নিশ্চয় দেবেন। 

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি এদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত; সুস্পষ্ট কিতাবে (জীবনধারণের) সব কিছুই লিপিবদ্ধ আছে। (সুরা : হুদ, আয়াত : ৬)

সেজন্য দুনিয়ায় হালাল রিজিক, সম্পদ ও সুসন্তান লাভের একটা উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা।

কোরআনে আল্লাহ তার নবী নুহের (আ.) ঘটনায় উল্লেখ করেছেন, নুহ (আ.) তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফারের বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন, তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততিতে বরকত দান করবেন। আল্লাহ বলেন,

فَقُلۡتُ اسۡتَغۡفِرُوۡا رَبَّکُمۡ اِنَّهٗ کَانَ غَفَّارًا یُّرۡسِلِ السَّمَآءَ عَلَیۡکُمۡ مِّدۡرَارًا وَّ یُمۡدِدۡکُمۡ بِاَمۡوَالٍ وَّ بَنِیۡنَ وَ یَجۡعَلۡ لَّکُمۡ جَنّٰتٍ وَّ یَجۡعَلۡ لَّکُمۡ اَنۡهٰرًا

‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা। (সুরা নুহ: ১০-১২)

আরও পড়ুন : নেককার স্ত্রী পাওয়ার দোয়া

এ কারণে রাসুল (সা.) প্রতি ফরজ নামাজের পর তিনবার ইস্তিগফার পড়তেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম) এ আমলটি সহজ এবং আমরাও নিয়মিত করতে পারি। সেজন্য প্রতি নামাজের পর তিনবার পড়তে হবে ‘আস্তাগফিরুল্লাহ’ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।

সাইয়েদুল ইস্তিগফার অর্থ শ্রেষ্ঠ ইস্তিগফার। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি এ ইস্তিগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। (সহিহ বুখারি)

সাইয়েদুল ইস্তিগফার হলো,

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

আরও পড়ুন : রাতে ঘুমানোর দোয়া

উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! তুমি আমার রব। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের ওপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সম্পদ ও রিজিক বৃদ্ধির দোয়া

সর্বশেষ আপডেট : ১০:৪২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫