০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে সাভারে ভার্কের বর্ণাঢ্য র‌্যালি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 87

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ভার্কের রেইজ প্রকল্পের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১২, আগস্ট) সাভার উপজেলায় “প্রযুক্তি নির্ভর যুব-শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‌্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শতাধিক যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

র‌্যালিটি সাভার উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে একই স্থানে এসে শেষ হয়। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত র‌্যালিতে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার।

আরও উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ শওকত আলী (উপজেলা প্রাণিসম্পদ অফিসার), মো. রেজাউল করিম তরফদার (উপজেলা যুব উন্নয়ন অফিসার), মো. কাবুল খান (সহকারী প্রকৌশলী) সাভার; ভার্কের উপ-পরিচালক লায়লা ইশরাত জাহান রুয়েন, পিআইইউ কর্মকর্তাবৃন্দ ও যুব নারী-পুরুষ।

র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার বলেন, “প্রযুক্তি নির্ভর আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করে যুব সমাজকে দেশের উন্নয়নে অংশ নিতে হবে।”

এছাড়া যুব উন্নয়ন অফিসার বলেন, “যুব উন্নয়ন অধিদপ্তরে এআইসহ আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে।”

এই র‌্যালি শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন ছিল না, বরং এটি ছিল রেইজ প্রকল্পের মাধ্যমে সচেতনতা তৈরির একটি মাধ্যম। যুব সমাজকে আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা ও আত্ম-উন্নয়নের পথে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে সাভারে ভার্কের বর্ণাঢ্য র‌্যালি

সর্বশেষ আপডেট : ০৭:০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫