০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাসের চাপায় দুমড়েমুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • 117

চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাসের চাপায় দুটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গেছে। এ সময় এই তিনটি যানবাহনের চালক আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কমলমুন্সীর হাটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন উপজেলার উত্তর খরনা গ্রামের মোহাম্মদ কামাল (৫০) ও আজিমপুর গ্রামের মো. ইছমাইল (৫৫) এবং পার্শ্ববর্তী চন্দনাইশ উপজেলার মধ্যম হাসিমপুর গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন (৪০)। তাঁদের মধ্যে ইছমাইল ইজিবাইকের এবং অন্য দুজন অটোরিকশার চালক।

দুর্ঘটনার বিষয়টি পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মোশারফ হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীবাহী বাসটি দেশ ট্রাভেলসের। দুর্ঘটনার পর সেটি আটক করা হয়েছে। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাসের চাপায় দুমড়েমুচড়ে গেল দুটি অটোরিকশা ও একটি ইজিবাইক

সর্বশেষ আপডেট : ১২:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬