০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • 75

সাপ। প্রতীকী ছবি

মাগুরা সদরের শ্রীকান্তপুর গ্রামে সাপের কামড়ে শাওন শিকদার নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৭ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শাওন শ্রীকান্তপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শাওন বাড়ির পাশে মোবাইলে গেম খেলছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে বাড়ির দিকে ফেরার পথে একটি সাপ তাকে কামড় দেয়।

আরও পড়ুন : ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, চাকরি হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

এরপর প্রথমে তাকে স্থানীয় দুই ওঝার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাগুরায় সাপের কামড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫