০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশ্বব্যাপী মানুষকে ধোঁকা দিয়েছিল যে বিখ্যাত প্রতারণাগুলো!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • 60

আজকের দিনে প্রযুক্তির কল্যাণে ভুল তথ্য ও ভুয়া খবর যেন আমাদের প্রতিদিনের সঙ্গী। কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার প্রবণতা আজকের বিষয় নয়, যুগ যুগ ধরে মানুষ ঠকিয়েছে এবং ঠকেছে। কখনো অর্থ উপার্জনের জন্য, কখনো নিছক মজা বা বিদ্রূপে, আবার কখনো সমাজকে চোখে আঙুল দিয়ে দেখাতে।

চলুন, জেনে নিই ইতিহাসের এমন কিছু বিখ্যাত প্রতারণার গল্প, যেগুলো এক সময় সত্যি বলেই মানুষ বিশ্বাস করেছিল!

রেডিও নাটকে মহাযুদ্ধ: ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’

১৯৩৮ সালের ৩০ অক্টোবর, আমেরিকার জনপ্রিয় পরিচালক অরসন ওয়েলস একটি নাট্যরূপে রেডিওতে সম্প্রচার করেন এইচ.জি. ওয়েলসের বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’

তবে সমস্যার শুরু হয় যখন বহু মানুষ নাটকটির শুরু মিস করে এবং ধরে নেয় এটি কোনো আসল সংবাদ! নাটকটি ছিল মঙ্গলের এলিয়েনদের পৃথিবীতে হামলার গল্প, যেখানে বলা হচ্ছিল নিউ জার্সি, শিকাগো, সেন্ট লুইস—সব জায়গায় হামলা চলছে।

ফলাফল? হঠাৎ করে আতঙ্কে ভরা জনসাধারণ রাস্তায় নেমে আসে, কেউ গ্যাস মাস্ক চায়, কেউ আলো নিভিয়ে দেয়, কেউ পুলিশকে ডাকে!

তবে এই বিতর্কই পরে তাঁকে নিয়ে যায় হলিউডে, যেখানে তিনি বানান ইতিহাসের সেরা চলচ্চিত্রগুলোর একটি সিটিজেন কেন।

গার্ডেন শেড রেস্তোরাঁ: দ্য শেড অ্যাট ডালউইচ

২০১৭ সালে লন্ডনের এক উঠতি সাংবাদিক উবাহ বাটলার একটি আশ্চর্য রসিকতা করেন।

আরও পড়ুন : বৃষ্টিতে ভিজে জ্বরে পড়ার ভয়? জেনে নিন সুরক্ষিত থাকার সহজ উপায়

তিনি নিজের বাড়ির পিছনে থাকা একটি ছোট শেডকে বানিয়ে ফেলেন “লন্ডনের সেরা রেস্তোরাঁ” ট্রিপ আডভাইজরে এর রেটিংয়ে এক নম্বরে উঠে আসে এই “দ্য শেড অ্যাট ডালউইচ”!
তার ‘মেনু’তে ছিল মুড অনুযায়ী খাবার, আর ছবিতে দেখা যেত রং, ব্লিচ ট্যাবলেট, শেভিং ক্রিমে সাজানো খাবারের ভান।

শেষমেশ একদিন মাত্র একরাতের জন্য খুলে, অতিথিদের ক্যান স্যুপ খাইয়ে ধরা দেন বাটলার।

কার্ডিফ জায়ান্ট: পাথরের মানুষকে সবাই মানল আসল! 

১৮৬৯ সালে নিউ ইয়র্কে এক খননকাজে পাওয়া যায় ১০ ফুট লম্বা এক ‘পাথরের মানুষ’। স্থানীয় লোকেরা ধরে নেয় এটি প্রাচীন কোনো দানব, হয়তো বাইবেলের যুগ থেকে আসা।

অনেকে এটিকে দেখার জন্য টাকাও দেন। পরে জানা যায়, এটি ছিল এক ধূর্ত সিগার বিক্রেতা জর্জ হাল-এর কাজ। তিনি শিকাগোতে এক পাথর খোদাইকারীকে দিয়ে মূর্তিটি বানিয়ে তা মাটিতে পুঁতে রেখেছিলেন—উদ্দেশ্য, টাকা কামানো এবং ধর্মীয় কাহিনির উপহাস!

তবু, আজও ‘কার্ডিফ জায়ান্ট’ একটি জাদুঘরে প্রদর্শিত হচ্ছে!

আরও নকল দানব: ছড়িয়েছিল সারা আমেরিকায় 

কার্ডিফ জায়ান্ট-এর সাফল্য দেখে অনেকেই একইরকম প্রতারণা করতে শুরু করে। ‘দ্য সলিড মুলডুন’, ‘ম্যাকগিন্টি’, এমনকি কায়ুগা হ্রদের পাশে এক হোটেল মালিক বানিয়েছিলেন নিজের দানব—শুধু পর্যটক টানতে!

মাইকেল জর্ডানের ‘মৃত্য’ গুজব

২০১৫ সালে মাইকেল জর্ডানের মৃত্যুর খবর ছড়ায় ইন্টারনেটে।

এক ভুয়া সংবাদপত্র দাবি করে, হৃদরোগে বাস্কেটবল কিংবদন্তির মৃত্যু হয়েছে, এমনকি স্ত্রীর ভুয়া উক্তিও যোগ করে।

এই ধরণের গুজব বারবার ফিরে আসে—মেসি, ওবামা, রোনালদো সবাই কোনো না কোনোভাবে ‘মারা’ গেছেন অনলাইনে! মূল উদ্দেশ্য—ক্লিক আদায় আর স্প্যাম সাইটে পাঠানো।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশ্বব্যাপী মানুষকে ধোঁকা দিয়েছিল যে বিখ্যাত প্রতারণাগুলো!

সর্বশেষ আপডেট : ০২:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫