১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যৌথবাহিনীর হাতে সাবেক ছাত্রদল নেতা আটক, বাড়িতে মিলল অস্ত্র-মাদক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 45

ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলার সাবেক ছাত্রদল নেতা আবু তাহের সবুজের বাড়িতে যৌথবাহিনী অভিযান চালায়। এসময় তার অনুসারীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিলের প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। আটকের পর তাঁর বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ ইয়াবা এবং একটি রামদা উদ্ধার করে।

মঙ্গলবার (২৪ জুন) মাগুরা জেলার ভায়না মোড় থেকে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাফিন। তিনি জানান, এর আগে আবু তাহের সবুজের বাড়িতে অভিযান চালিয়ে কিছু মাদক জব্দ করা হয়। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানাতে পারেন, আবু তাহের সবুজ সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।

তিনি আরো জানান, পূর্ববর্তী অভিযানের ক্ষুব্ধ হয়ে সবুজ একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছিলেন এবং এ জন্য কিছু লোক ভাড়া করেছিলেন। এরপর সকালে মিছিল করার সময় আবু তাহের সবুজকে মাগুরা ভায়না মোড় থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ ও সেনাবাহিনী।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘সেনাবাহিনীর সাথে আমাদের পুলিশ সদস্যও ছিলেন। তাকে মাগুরা সদর থানাতে আনা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যৌথবাহিনীর হাতে সাবেক ছাত্রদল নেতা আটক, বাড়িতে মিলল অস্ত্র-মাদক

সর্বশেষ আপডেট : ০৯:২৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫