১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্মৃতিশক্তি বাড়াতে দৈনন্দিন জীবনের ৭টি কার্যকর অভ্যাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 145

ব্যস্ততা, মানসিক চাপ কিংবা পর্যাপ্ত ঘুমের অভাব—এসব কারণেই অনেক সময় ছোটখাটো বিষয় ভুলে যাওয়া স্বাভাবিক হয়ে দাঁড়ায়। তবে কিছু সহজ ও নিয়মিত অভ্যাস গড়ে তুললে মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি দুই-ই উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

চলুন জেনে নিই, এমন ৭টি অভ্যাস যা মেনে চললে স্মৃতিশক্তি থাকবে তীক্ষ্ণ ও সক্রিয়—

১. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

রাতের পর্যাপ্ত ঘুম মস্তিষ্ককে বিশ্রাম ও পুনর্গঠনের সুযোগ দেয়। ঘুমের ঘাটতি মনোযোগ ও স্মৃতিশক্তি কমিয়ে দেয়। নিয়মিত ৭–৮ ঘণ্টা ঘুম স্মৃতিকে সতেজ রাখে।

২. ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন

গবেষণায় দেখা গেছে, ঠান্ডা পরিবেশে মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে। তাই ঘরের তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে মনোযোগ ও স্মৃতিশক্তি উভয়ই বাড়ে।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’

৩. পড়ার অভ্যাসে পরিবর্তন আনুন

নতুনভাবে শেখার জন্য তথ্য মনে রাখার ক্রম পরিবর্তন করুন—যেমন কোনো গল্প বা বিষয়বস্তু শেষ থেকে শুরু করে মনে রাখার চেষ্টা করুন। এটি মস্তিষ্ককে নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করে।

৪. নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন

হালকা হাঁটা, জগিং বা সাইক্লিং শুধু শরীর নয়, মস্তিষ্কের জন্যও উপকারী। সপ্তাহে অন্তত তিন দিন ২০ মিনিট করে হাঁটলে রক্তসঞ্চালন বৃদ্ধি পায় এবং মস্তিষ্ক আরও কার্যকর হয়।

৫. একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে আসুন

প্রতিদিন একই কাজ করলে মস্তিষ্ক অলস হয়ে পড়ে। তাই নতুন কিছু শেখা, ভিন্ন কাজ করা বা ছোট চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। এটি মস্তিষ্ককে উদ্দীপ্ত রাখে।

৬. পায়ের আঙুলে হালকা ম্যাসাজ দিন

প্রতিদিন কয়েক মিনিট করে পায়ের আঙুল ম্যাসাজ করলে রক্তসঞ্চালন উন্নত হয়, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সহায়তা করে।

৭. মস্তিষ্কবান্ধব খাবার খান

আখরোট, সামুদ্রিক মাছ, পালংশাক, ডার্ক চকলেট, গ্রিন টি ও অলিভ অয়েলের মতো খাবার মস্তিষ্কের জন্য উপকারী। এগুলো মনোযোগ ও স্মৃতিশক্তি উভয়ই বাড়ায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্মৃতিশক্তি বাড়াতে দৈনন্দিন জীবনের ৭টি কার্যকর অভ্যাস

সর্বশেষ আপডেট : ০৫:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫