১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 207

আগামী কয়েক দিনের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। শুক্রবার (২৪ অক্টোবর) সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবরের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’।

আইএমডির পূর্বাভাসে বলা হয়েছে, সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে বলে জানানো হয়েছে।

থাইল্যান্ডের প্রস্তাবিত নাম ‘মন্থা’ থাই ভাষায় অর্থ “সুন্দর ফুল”। ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়গুলোর নাম বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)-এর আওতাধীন ১৩টি দেশের অংশগ্রহণে নির্ধারিত হয়। দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেনও রয়েছে।

আরও পড়ুন : জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন হলেন ভাই

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার এক বিশেষ আবহাওয়া সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে গভীর সাগরে মাছ ধরতে না যেতে জেলেদের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে, তবে এর প্রভাব বাংলাদেশেও পড়বে— ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘মন্থা’

সর্বশেষ আপডেট : ০৫:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫