০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশবিরোধী কার্যক্রমের জন্য নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেপ্তার ২০

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 78

প্রতীকি ছবি

নিষিদ্ধ ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে একটি মিছিল বের করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়ে। পরে পুলিশ অভিযানে নামে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিতসহ দেশে আইনশৃঙ্খলা বিনষ্ট করা এবং দেশবিরোধী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার রাতে পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এজাহারনামীয় ৩০ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকাসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশবিরোধী কার্যক্রমের জন্য নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেপ্তার ২০

সর্বশেষ আপডেট : ০৩:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫