চার পায়ে হাঁটার কথা থাকলেও এই কুকুর হাঁটছে দু পায়ে, ঠিক যেন মানুষের মতো করেই হাঁটছে সে। পরনে লাল পোশাক, চুলে যেন বেঁধেছে দুই ঝুটি, এভাবে রাস্তার এ পাশ থেকে ওপাশে হেঁটে বেড়াচ্ছে হাঁটছে সে। তার এমন হাঁটা মনোযোগ কাড়ছে অনেক পথচারীর। অনেকেই এসে আদর বুলিয়ে যান তাকে। আর সেও যেনো আরও আদর পেতেই লোকজনের পিছু হাঁটতে থাকে।
পুডল জাতের এই কুকুরের নাম বার্বি। চীনের চেংদু শহরের রাস্তায় তার এই অদ্ভুত হাঁটার কারণে এলাকায় তারকা হিসেবে পরিচিত বার্বি। কিন্তু তার মালিক জানান, তার এমন হাঁটার পেছনে রয়েছে এক সাহসিকতার গল্প।
এই কুকুর অদম্য ইচ্ছাশক্তির উদাহরণ, যে জীবনের কঠিনতম সময়েও নিজের সাহস হারায়নি। ২০১১ সালে, এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। সেসময় তার একটি পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরে অবস্থা বেগতিক হওয়ায় পা কেটে ফেলতে বাধ্য হন।
আরও পড়ুন : আসামে সংঘর্ষের ঘটনায় ৫ বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
তার মালিক চেন মিয়ানইয়াং জানান, প্রিয় বার্বিকে বাঁচাতে তিনি খরচ করেন ৭০০ ডলার। এর কিছু মাসের মধ্যেই, বার্বি অবাক করার মতোভাবে নিজের জীবনের ছন্দে ফিরে আসে। কিন্তু এবার তার হাঁটার ধরণ বদলে যায়—সে সামনে দুই পায়ে হাঁটতে শুরু করে। তার এমন হাঁটার জন্য সে মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে চলে আসে।
কুকুরটির মালিক চেন মিয়ানইয়াং বলেন, বার্বির সঙ্গে কাটানো এই কয়েকটি বছর তাকে শিখিয়েছে কীভাবে জীবনের কঠিনতম মুহূর্তগুলোতেও হাল ছাড়া উচিত নয়। বার্বি তার দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছে, কিভাবে জীবন নতুনভাবে শুরু করা যায়।
বার্বির গল্প শুধু চেংদুর রাস্তায় আটকে নেই; সোশ্যাল মিডিয়াতেও তার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। পুডল জাতের কুকুরদের আচরণ প্রায়ই ‘মানুষের মতো’ বলে মনে করা হয়, কারণ এরা অত্যন্ত বুদ্ধিমান এবং সহজে নানা ধরনের অভ্যাস বা কাজ শিখতে পারে।
আরও পড়ুন : চেরি চাষে চীনা কৃষকদের আয় মৌসুমে ৪ কোটি টাকা
পুডলরা দ্রুত নির্দেশনা মেনে কাজ করতে পারে, যার ফলে তাদের শিক্ষাগ্রহণের প্রক্রিয়া অনেকটা মানুষের মতোই মনে হয়। এছাড়া এদের আবেগ প্রকাশের ধরনও মানুষের সাথে তুলনাযোগ্য। যেমন, মালিকের দুঃখ বা আনন্দের প্রতি সংবেদনশীল হয়ে তারা তাদের পাশে এসে বসে বা আনন্দের মুহূর্তে খেলা করে।
পুডলরা অত্যন্ত সামাজিক প্রাণী বিবেচিত, তারা মানুষের সঙ্গ উপভোগ করে, আর একা থাকলে অস্বস্তি বোধ করে। এদের এই বুদ্ধিমত্তা ও সংবেদনশীল আচরণই তাদের বিশেষ করে তোলে, যা তাদের মানুষের খুব কাছের সঙ্গী হিসেবে পরিচিত করেছে।
ঢাকা ডেস্ক 









