১০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যেভাবে কমাতে পারেন আপনার খিটখেটে মেজাজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 169

প্রতিদিনের ব্যস্ততা, কাজের চাপ কিংবা ছোটখাটো ঝামেলায় অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়। এটা স্বাভাবিক হলেও যদি বারবার ঘটে তবে তা শরীর, মন এবং পারিবারিক বা সামাজিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই প্রয়োজন মেজাজ নিয়ন্ত্রণে রাখার কিছু কৌশল।

বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনলেই রাগ বা বিরক্তি সহজে সামলানো যায়। চলুন জেনে নেওয়া যাক খিটখিটে মেজাজ দূর করার কয়েকটি কার্যকর উপায়—

১. চুপ থাকুন ও নিজেকে সময় দিন
রেগে গেলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছুক্ষণ চুপ থাকা সবচেয়ে ভালো পদ্ধতি। এতে ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি কমে যায়।

২. সবকিছু ব্যক্তিগতভাবে নেবেন না
কারও কথায় বা আচরণে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে এড়িয়ে যান। অনেক সময় না দেখার ভান করাই শান্ত থাকার সেরা উপায়।

৩. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
কম ঘুম মানসিক অস্থিরতা বাড়ায়। প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম মনের প্রশান্তি ফেরাতে সহায়ক।

আরও পড়ুন : ফরিদপুরে থানা-উপজেলা পরিষদের হামলা, অফিসার্স ক্লাবে আগুন

৪. স্বাস্থ্যকর খাবার খান
পুষ্টিকর খাবার মন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ডিম, দুধ, বাদামসহ ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেলে মানসিক চাপ কমে।

৫. আনন্দদায়ক কাজে সময় দিন
গান শোনা, বই পড়া, নতুন মানুষের সঙ্গে আড্ডা দেওয়া কিংবা প্রিয় শখ পূরণ—এসব কাজে সময় দিলে মন ভালো থাকে।

৬. ভবিষ্যতের পরিকল্পনা করুন
রাগের মুহূর্তে বড় স্বপ্ন ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে ভাবুন। এটি মনের দৃষ্টি ঘুরিয়ে দেয়, সাময়িক বিরক্তি দূর হয়।

৭. প্রকৃতির কাছে যান
প্রকৃতি মনকে দ্রুত শান্ত করতে সাহায্য করে। তাই হাঁটাহাঁটি, গাছপালার ছায়ায় বসা বা নদীর পাড়ে সময় কাটানো খিটখিটে মেজাজ কমাতে কার্যকর।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যেভাবে কমাতে পারেন আপনার খিটখেটে মেজাজ

সর্বশেষ আপডেট : ০২:৫৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫