১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রিকশাচালককে জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা পেলেন পুরস্কার !

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 93

ছবি : সংগৃহীত

রিকশাচালককে জুতাপেটা করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে বরখাস্ত হওয়া সেই সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানকে পুরস্কৃত করা হয়েছে।

তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে চাকরি ফিরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বরখাস্ত থাকার সময়টিকেও তার কর্মকাল হিসেবে গণ্য করা হয়েছে।

নতুন আদেশে তাকে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদে পদায়ন করা হয়।

গত ২৭ জুলাই সমাজসেবা অধিদপ্তরের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাহিদ হাসানকে বগুড়ার দুপচাচিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

তাকে বুধবারের (৩০ জুলাই) মধ্যে সেখানে যোগ দিতে বলা হয়। এরই মধ্যে তিনি সেখানে যোগদানও করেছেন বলে জানা গেছে।

এর আগে এ সমাজসেবা কর্মকর্তা রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছরের গেল ২ ফেব্রুয়ারি তিনি এক রিকশাচালককে নির্দয়ভাবে পেটান।

এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রথমে দৈনিক কালবেলায় এবং পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

পরে ৩ ফেব্রুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে জাহিদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়।

যদিও সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) শহীদুল ইসলামকে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হলে তদন্ত শেষে তিনি সমাজসেবা অধিদপ্তরে প্রতিবেদন দাখিল করেন। এর ভিত্তিতে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিনের স্বক্ষর করা প্রজ্ঞাপনে দেখা গেছে, জাহিদ হাসান তার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনুতপ্ত ও ক্ষমা প্রার্থনা করেছেন।

আরও পড়ুন: মৃত্যুর আট মিনিট পর পুনরায় জীবিত হলেন নারী, আত্মার অভিজ্ঞতা নিয়ে যা জানালেন

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা তার দ্বারা আর হবে না মর্মে লিখিত অঙ্গীকারনামাও দিয়েছেন। রিকশাচালকের সঙ্গে ‘ভুল বোঝাবুঝি সৃষ্টির কারণে’ তিনি ক্ষমাও প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, পবা উপজেলায় থাকাকালে রাজশাহীতে জাজেস কোয়ার্টারের সামনে জাহিদ হাসান এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটাচ্ছেন।

পরে প্রাইভেট কারের ব্যাকডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এ ছাড়া গালাগাল করতেও দেখা যায় তাকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রিকশাচালককে জুতাপেটা করা সেই সমাজসেবা কর্মকর্তা পেলেন পুরস্কার !

সর্বশেষ আপডেট : ১১:৪৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫