১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাকেরগঞ্জে কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 72

ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে গলায় ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে ও পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। একদল বখাটের করা এ অপকর্মের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।

সম্প্রতি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বখাটেদের পুলিশ খুঁজে বের করেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পথেঘাটে ঘুরে বেড়ানো একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে। এ ঘটনার ভিডিও করে স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা প্রকাশ করেছেন মানবিক মানুষরা।

পরে বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান স্থানীয়রা।

আরও পড়ুন : আজ থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযুক্তদের অভিযান চালিয়ে খুঁজে বের করা হয়েছে। এর মধ্যে খোকন হাওলাদার নামে একজনকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অন্যরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তারা ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নেওয়া হয়।

বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, ‘চারজনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। একজনকে জরিমানা করা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাকেরগঞ্জে কুকুরকে গাছে ঝুলিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট : ১১:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫