১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শীতকালীন সবজিতে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দামও

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 173

শীত এখনো পুরোপুরি শুরু না হলেও বাজারে ইতোমধ্যেই শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে সবজির দামে এসেছে স্বস্তি। গত এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে।

রাজধানীর শ্যামবাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া ও নিউমার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শিম, ফুলকপি, বাঁধাকপি, বরবটি ও কাঁকরোলসহ নানা সবজির দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

তিন সপ্তাহ আগে ২০০ টাকায় বিক্রি হওয়া শিম এখন ৬০–৭০ টাকায়, ফুলকপি ৫০ টাকায়, বরবটি ও কাঁকরোল ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ঢ্যাঁড়শ ও পটোলের দাম ৪০–৫০ টাকায় নেমে এসেছে। অন্যদিকে করলা ৭০, ঝিঙা ৫০, মুলা ৩০–৪০, বেগুন ৬০–৭০, টমেটো ৯০–১০০ ও শসা ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচের দামও প্রতি কেজিতে ৩০ টাকা কমে বর্তমানে ১০০ থেকে ১৪০ টাকায় নেমেছে।

আরও পড়ুন : যুদ্ধবিরতি বজায় রাখতে একমত পাকিস্তান ও আফগানিস্তান

শ্যামবাজারের ব্যবসায়ী শহিন আহমেদ বলেন, “শীতের সবজির সরবরাহ বাড়ায় পাইকারি বাজারেও দর কমেছে। আমরা তাই আগের চেয়ে কম দামে বিক্রি করতে পারছি।”

সবজির দর কমার ইতিবাচক প্রভাব পড়েছে মুরগি ও ডিমের বাজারেও। ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা কমে এখন ১৬০–১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি প্রতি কেজি ২৫০–২৮০ টাকায় এবং ডিম ডজনে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে গরুর মাংসের দাম স্থিতিশীল, প্রতি কেজি ৭৫০–৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শীতকালীন সবজিতে স্বস্তি, কমেছে মুরগি ও ডিমের দামও

সর্বশেষ আপডেট : ১১:৫২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫