১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুদ্ধবিরতি বজায় রাখতে একমত পাকিস্তান ও আফগানিস্তান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • 161

তুরস্কে পাঁচ দিনব্যাপী বৈঠকের পর অবশেষে যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, দুই দেশের প্রতিনিধিরা ৬ নভেম্বর ইস্তাম্বুলে পুনরায় বৈঠকে বসবেন— যেখানে যুদ্ধবিরতির শর্ত ও সীমান্ত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ততদিন পর্যন্ত উভয় দেশ সংঘাত এড়াতে সতর্ক থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ডুরান্ড লাইন নামে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে। প্রধান ইস্যু ছিল তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামের জঙ্গিগোষ্ঠী, যাকে পাকিস্তান বহু আগেই নিষিদ্ধ ঘোষণা করলেও এখনো সক্রিয় রয়েছে।

ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে, যদিও কাবুল সবসময়ই সেই অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন : মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী

গত ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানের বিমান হামলায় টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সদস্য নিহত হন। এর পরপরই আফগান সেনারা সীমান্তে পাল্টা হামলা চালায়, যার জবাব দেয় পাকিস্তান সেনাবাহিনী। প্রায় এক সপ্তাহব্যাপী সংঘাতে ২০০ জনের বেশি আফগান সেনা ও ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হন।

১৪ অক্টোবর পর্যন্ত সংঘর্ষ চলার পর ১৫ অক্টোবর দুই দেশ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে পুনরায় উত্তেজনা দেখা দিলে কূটনৈতিক উদ্যোগে দোহা ও পরে ইস্তাম্বুলে বৈঠক শুরু হয়। কাতার ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।

মাঝে ২৮ অক্টোবর আলোচনা ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হলেও, তুর্কি-কাতারি প্রচেষ্টায় তা পুনরায় শুরু হয় এবং অবশেষে ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চালিয়ে যেতে সম্মত হয় দুই দেশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুদ্ধবিরতি বজায় রাখতে একমত পাকিস্তান ও আফগানিস্তান

সর্বশেষ আপডেট : ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫