১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • 145

আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক থাকা শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুর রহমান আজিজকে ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করে।

দর্শনা থানার ওসি (তদন্ত) সুলতান মাহমুদ বলেন, “আজিজ ভারতে পালানোর চেষ্টা করছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আমাদের সহযোগিতা চায়, এরপরই আমরা তাকে আটক করি। ডিবির একটি দল রাতেই তাকে নিতে দর্শনায় আসে, ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।”

পুলিশ জানায়, সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট ও জালিয়াতিসহ অন্তত ছয়টির বেশি মামলায় অভিযুক্ত আজিজ। সম্প্রতি তেজগাঁও শিল্পাঞ্চল থানার চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

আরও পড়ুন :সাঁতারের অনুশীলনে শিক্ষার্থীর মৃত্যু: রাবিতে বিক্ষোভ

ডিবি তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার রাকিব খান বলেন, “আজিজকে স্থানীয় পুলিশের সহায়তায় আমরা গ্রেপ্তার করেছি। সোমবার আদালতে তোলা হবে এবং রিমান্ড আবেদন করা হবে।”

সূত্র জানায়, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে আজিজ ও তার সহযোগীরা ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে এরশাদ গ্রুপের গুদাম থেকে বিপুল পরিমাণ পণ্য লুট ও চাঁদা আদায় করে আসছিল। এ ঘটনায় গতবছর সেপ্টেম্বরে দায়ের হওয়া মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩০ জনের নাম রয়েছে এজাহারে।

এছাড়া নারায়ণগঞ্জে এরশাদ গ্রুপের রড কারখানার মেশিনারি ও মালামাল লুটের অভিযোগেও আজিজের বিরুদ্ধে মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, এবি ব্যাংক থেকে নেওয়া ২০০ কোটি টাকার প্রকল্প দখল করতে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে এরশাদ গ্রুপের চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়, পরে আজিজ ও তার সহযোগীরা কারখানাটি দখল করে লুটপাট চালায়।

বর্তমানে মামলাগুলোর তদন্ত করছে ডিবি তেজগাঁও বিভাগ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে পালানোর সময় শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

সর্বশেষ আপডেট : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫