০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ শিল্পনগরীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক হাসপাতালে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 157

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে একটি ডাইং কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এস এম ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড-এর বয়লার রুমে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন— আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)। তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : কেন নিজের সিনেমা দেখা এড়িয়ে চলেন কোয়েল মল্লিক?

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজ চলার সময় হঠাৎ গ্যাস লাইন থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা শ্রমিকরা দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ছয়জন দগ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। শরীরের কত অংশে দগ্ধ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।

অন্যদিকে, ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারখানা কর্তৃপক্ষ প্রাথমিকভাবে কোনো তথ্য দেয়নি, তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ শিল্পনগরীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক হাসপাতালে

সর্বশেষ আপডেট : ০১:২০:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫