০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেন নিজের সিনেমা দেখা এড়িয়ে চলেন কোয়েল মল্লিক?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 140

টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক—পর্দায় ঝলমলে উপস্থিতি আর পরিশীলিত অভিনয়ে যিনি দর্শকের মন জয় করেছেন বহুবার। তবে গ্ল্যামার আর খ্যাতির ভেতরেও তিনি রয়ে গেছেন একেবারে সহজ-সরল মানুষ। সেই কোয়েল মল্লিকই জানালেন, নিজের অভিনীত সিনেমা দেখা তার একদমই পছন্দ নয়।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্বার্থপর’ ছবিতে কৌশিক সেনের সঙ্গে তার অভিনয় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সমালোচক ও দর্শক মহলে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভেসে যাচ্ছেন কোয়েল। কিন্তু নিজের এই সফল কাজও তিনি দ্বিতীয়বার দেখতে আগ্রহী নন।

আরও পড়ুন : সিভিয়ার সাইক্লোনে’ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ‘মন্থা’

এর আগে এক পডকাস্টে এই বিষয়ে স্পষ্টভাবে মত জানিয়েছিলেন কোয়েল। তিনি বলেন, ‘নিজের সিনেমা বারবার দেখতে পারি না। দেখলেই ভেতরে একধরনের অস্বস্তি কাজ করে। অনেকেই নিজের কাজ দেখে আনন্দ পান, কিন্তু আমি পারি না—যদি না খুব প্রয়োজন হয়।’

তিনি আরও যোগ করেন, ‘নিজের অভিনয় দেখলে অজান্তেই আত্মসমালোচনা শুরু হয়ে যায়। কোথায় ভুল করেছি, কীভাবে আরও ভালো করা যেত—এসব চিন্তায় ডুবে যাই। তাই সচেতনভাবেই দূরে থাকি নিজের সিনেমা থেকে।’

অভিনয়ের বাইরে বিনয়ী আর বাস্তবধর্মী জীবনযাপনেই বিশ্বাসী কোয়েল মল্লিক। আর হয়তো সেই কারণেই তিনি আজও দর্শকের কাছে শুধু তারকা নয়, প্রিয় মানুষ হিসেবেও সমানভাবে শ্রদ্ধেয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কেন নিজের সিনেমা দেখা এড়িয়ে চলেন কোয়েল মল্লিক?

সর্বশেষ আপডেট : ১২:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫