১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • 171

দীর্ঘ নির্বাসন শেষে অবশেষে নভেম্বরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা—তারেক রহমানের প্রত্যাবর্তনেই নির্বাচনী মাঠে নতুন গতি আসবে। দলের নীতিনির্ধারণী পর্যায় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি হয়ে যাওয়ায় দেশে ফেরায় আর কোনো আইনি বাধা নেই।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানিয়েছেন, “২৩ নভেম্বরের আশেপাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরতে পারেন। তার নিরাপত্তা ব্যবস্থায় সরকারের সঙ্গে সমন্বয় চলছে।”

আরও পড়ুন : নারায়ণগঞ্জ শিল্পনগরীতে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক হাসপাতালে

সূত্রে জানা যায়, লন্ডন থেকে ঢাকায় ফেরার পর তিনি গুলশান-২ এর ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন—যা তার মা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ১৯৮১ সালে বরাদ্দ দেওয়া হয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি নভেম্বরের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন। তিনি নির্বাচনে অংশ নেবেন, কোন আসন থেকে প্রার্থী হবেন তা পরে নির্ধারণ হবে।”

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। নির্বাসিত জীবন থেকেই তিনি দলের নেতৃত্ব দিয়ে আসছেন, মনোনয়ন প্রক্রিয়া ও কৌশল নির্ধারণেও সক্রিয় ভূমিকা রাখছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির সব পর্যায়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দলটি মনে করছে, তার প্রত্যাবর্তনই নির্বাচনের আগের রাজনীতিতে বড় মোড় ঘুরিয়ে দিতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপি

সর্বশেষ আপডেট : ০১:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫