০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ঘুম থেকে উঠে আগে পানি খাবেন, না ব্রাশ করবেন?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • 125

সকালে ঘুম ভাঙার পর ব্রাশ করার আগে পানি খাওয়া কি শরীরের জন্য ভালো, না ক্ষতিকর এমন প্রশ্ন অনেকের মনেই জাগে। এই বিষয়ে অনেকেই দ্বিধায় থাকেন।

স্বাস্থ্যবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘লিব্রেট’-এর এক প্রতিবেদনে চিকিৎসকরা জানান, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি পান করাটা একদমই ক্ষতিকর নয়; বরং এতে উপকারই হয়।

তাহলে কি মুখের ব্যাকটেরিয়া শরীরের ক্ষতি করে না?

না, করে না। ঘুম থেকে উঠলে মুখে কিছু ব্যাকটেরিয়া থাকে ঠিকই; কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো যখন আমরা পানি খেয়ে গিলে ফেলি, তখন তা আমাদের পাকস্থলীতে চলে যায়। পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে, এই ব্যাকটেরিয়াগুলো সেখানেই নষ্ট হয়ে যায়।

জাপানি সংস্কৃতিতেও দেখা যায়, সেখানে অনেক মানুষ সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই দুই গ্লাস পানি পান করেন। দীর্ঘদিন ধরে এই অভ্যাস তাদের শরীরের ওপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলেনি।

চিকিৎসকরা পরামর্শ দেন, ঘুম থেকে উঠে অন্তত এক গ্লাস বা সম্ভব হলে দুই গ্লাস পানি পান করা উচিত।

সকালে ব্রাশ না করে পানি পানে যেসব উপকার পাওয়া যায়

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে : মুখের লালায় থাকা কিছু এনজাইম ও উপকারী ব্যাকটেরিয়া আমাদের শরীরের রোগ প্রতিরোধে সহায়তা করে। পানি খেলে সেগুলো শরীরে ঢুকে রোগের সঙ্গে লড়তে সাহায্য করে।

হজম ভালো হয় : রাতে ঘুমের সময় পাকস্থলীতে কিছু টক্সিন জমে। সকালে পানি খেলে সেগুলো ধীরে ধীরে বের হয়ে যায়। এতে হজম শক্তি বাড়ে এবং গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা কমে।

মেটাবলিজম বা বিপাকক্রিয়া বাড়ে : খালি পেটে পানি খেলে শরীরের বিপাকক্রিয়ার গতি বাড়ে। ফলে শরীর সারা দিন চাঙ্গা থাকে এবং ক্যালোরি পোড়ার হার বাড়ে।

মাথা ব্যথা ও মাইগ্রেনের ঝুঁকি কমে : শরীর হাইড্রেটেড থাকলে মাথা ব্যথা, ক্লান্তি ও মাইগ্রেন হওয়ার সম্ভাবনা কমে যায়। এ ছাড়া সকালে পানি খাওয়ায় পেট পরিষ্কার থাকে, যা কোলন হেলথের জন্য ভালো।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক : খালি পেটে পানি খেলে ক্ষুধা কমে যায়, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়া কম হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে।

ত্বক ভালো থাকে : পানি শরীর থেকে টক্সিন দূর করে দেয়, যা ত্বকে ব্রণ, ফুসকুড়ি বা র‍্যাশ কমাতে সাহায্য করে। নিয়মিত সকালে পানি খেলে ত্বক উজ্জ্বল ও সুস্থ থাকে।

সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করেই পানি পান করলে শরীরের কোনো ক্ষতি হয় না—বরং এতে অনেক ধরনের উপকার হয়। তাই দুশ্চিন্তা না করে সকালটা শুরু করুন এক-দুই গ্লাস পানি দিয়ে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঘুম থেকে উঠে আগে পানি খাবেন, না ব্রাশ করবেন?

সর্বশেষ আপডেট : ০৯:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫