০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 165

নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), যাত্রী সাব্বির হোসেন (২৫) ও সিয়াম মিয়া (২২)। তিনজনই নরসিংদীর স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুন : এনসিপিতেই রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, পদত্যাগের খবর ভিত্তিহীন

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস রাইনাদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিয়াম মারা যান।

স্থানীয়রা গুরুতর আহত ফাহিম ও সাব্বিরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে ফাহিম এবং চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ১১:৫৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫