১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এনসিপিতেই রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, পদত্যাগের খবর ভিত্তিহীন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • 121

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দল ছাড়ার খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি এখনো দায়িত্বে আছেন এবং তার পদত্যাগ বা অব্যাহতির কোনো বিষয়ই সত্য নয়।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এক বিজ্ঞপ্তিতে জানান, “নাসীরুদ্দীন পাটওয়ারী এখনও আমাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন। সম্প্রতি তিনি নির্বাচন কমিশনে দলীয় নিবন্ধন সংক্রান্ত দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন সংগঠন-উইংয়ের কার্যক্রমও তদারকি করছেন। তার পদত্যাগের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”

আরও পড়ুন : আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, গরমের দাপট অব্যাহত

এ বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, “মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুজবটি অসত্য ও বিভ্রান্তিকর। এমন মিথ্যা প্রচারণার আমরা তীব্র নিন্দা জানাই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয় যে, নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এনসিপি নেতৃত্ব তা সরাসরি অস্বীকার করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনসিপিতেই রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, পদত্যাগের খবর ভিত্তিহীন

সর্বশেষ আপডেট : ১১:৪৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫