১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শাহজাদপুরে এক রাতেই ১৬ টি কবরের কঙ্কাল চুরি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • 165

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবরস্থান থেকে ১৬টি মানবকঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। গত সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা কবরস্থানে এসে ভিড় করছেন।

বুধবার সরেজমিনে গেলে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশকিছু কবরের মাটি আলগা দেখতে পায়। পরে উৎসুক মুসল্লিরা কাছে গেলে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে।

কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার, সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস ছামাদ জানান, গত সোমবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা কবরস্থানে ঢুকে কঙ্কাল নিয়ে যায়। পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে জানাজানির পর ১৬টি কবর খোঁড়া অবস্থায় দেখা যায়।

তারা আরও জানান, এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে। পরদিন স্থানীয়দের মাধ্যমে খুঁড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শাহজাদপুরে এক রাতেই ১৬ টি কবরের কঙ্কাল চুরি

সর্বশেষ আপডেট : ০৪:৩৮:২০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫