১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান নিম্নমুখী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • 129

বিশ্বব্যাপী ভিসা নীতির কঠোরতার কারণে দ্রুতই গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৫-এ বাংলাদেশের পাসপোর্টকে বিশ্বের সপ্তম দুর্বলতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম।

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈদেশিক যোগাযোগ বৃদ্ধির পরও উন্নত ও মধ্যম আয়ের অনেক দেশ এখন বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদানে অনীহা দেখাচ্ছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসার অপব্যবহার, অবৈধভাবে অবস্থান ও বিদেশে কিছু নাগরিকের অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুন : গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলের হামলায় নিহত ১১

তাদের ব্যাখ্যা অনুযায়ী, বহু বাংলাদেশি ভ্রমণ ভিসায় গিয়ে সেখানে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করেন, কেউ কেউ অবৈধভাবে কাজ করেন বা তৃতীয় দেশে চলে যান। এসব ঘটনার ফলে বহু দেশ এখন বাংলাদেশি নাগরিকদের প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই ও অতিরিক্ত শর্ত আরোপ করছে।

অভিবাসন বিশ্লেষকরা মনে করছেন, এসব নেতিবাচক আচরণ কেবল ব্যক্তির নয়, পুরো জাতির ভাবমূর্তি নষ্ট করছে—ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাসপোর্টের মূল্য ও বিশ্বাসযোগ্যতা ক্রমেই কমছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান নিম্নমুখী

সর্বশেষ আপডেট : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫