০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তার বাড়ি থেকে দেড় কোটি টাকার চুরি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 108

সাতক্ষীরায় এক সাংবাদিক ও এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুটি বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনা ঘটে বুধবার (১ অক্টোবর) রাতে। সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর মেহেদীবাগ এলাকায় এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তা গোবিন্দ ঘোষের পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় তাদের বাড়িতে চোরেরা প্রবেশ করে।

রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে পরিবারের সঙ্গে রাত সাড়ে ৮টায় তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন। বাড়িতে ফেরার সময় রাত সাড়ে ১২টায় দেখেন প্রধান গেটসহ ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমারি ও ওয়ার্ডরোব তছনছ অবস্থায় পড়ে ছিল। চোরেরা আলমারিতে রাখা নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক কোটি টাকার বেশি মূল্যের জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

আরও পড়ুন : কুড়িগ্রামে চার সন্তানকে এতিম করে বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

অন্যদিকে, ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ বলেন, রাত সাড়ে ৮টার পর চোরেরা তার ঘরের জানলার গ্রিল কেটে প্রবেশ করে। তারা আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। বিষয়টি তিনি রাত সাড়ে ১০টায় জানতে পারেন।

ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক ও তদন্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক জানান, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।

এর আগে, মঙ্গলবার শহরের কাটিয়া কর্মকারপাড়া এলাকায় একটি জুয়েলারি ব্যবসায়ীর বাড়ি থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং ৬৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল চুরি হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তার বাড়ি থেকে দেড় কোটি টাকার চুরি

সর্বশেষ আপডেট : ০৭:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫