০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে চার সন্তানকে এতিম করে বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 130

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) ও তার স্ত্রী রুবি বেগম (৩২)।

আরও পড়ুন : ফেনীতে বাস উল্টে নিহত ৩

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত জাহাঙ্গীরের টিনের ঘরে আঘাত হানে। সে সময় ঘরে থাকা স্বামী-স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। তবে পাশের ঘরে থাকা তাদের সন্তানরা অক্ষত থাকে।

চেয়ারম্যান আরও বলেন, নিহত দম্পতির চার সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে হয়েছে। বাবা-মাকে হারিয়ে বাকিরা এখন সম্পূর্ণ অনাথ হয়ে পড়ল। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুড়িগ্রামে চার সন্তানকে এতিম করে বজ্রপাতে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সর্বশেষ আপডেট : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫