০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার তুরস্কে ভূমিকম্পের আঘাত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 85

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বৃহস্পতিবার (২ অক্টোবর) ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় অনেক মানুষ আতঙ্কে ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে আসেন।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগরে, যা একটি গুরুত্বপূর্ণ ফল্ট লাইনের পাশে অবস্থিত। এই ফল্টলাইন শহরের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষকে ঝুঁকির মধ্যে রাখে।

আরও পড়ুন : সাংবাদিক ও ব্যাংক কর্মকর্তার বাড়ি থেকে দেড় কোটি টাকার চুরি

গত রোববার দেশটির কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্পে আশপাশের এলাকা কেঁপে ওঠে। সেই ভূমিকম্পও ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়। এরপর ৪ দশমিক ০ মাত্রার আরও একটি ভূমিকম্পে আঘাত হানে। তবে উভয় ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তুরস্ক বহু প্রধান ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটি ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের শুরুর দিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৫৩ হাজার মানুষ নিহত হন এবং অসংখ্য ভবন ধ্বংস হয়। ওই ভূমিকম্পের প্রভাবে সিরিয়াতেও ছড়িয়ে ছয় হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

সূত্র: রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার তুরস্কে ভূমিকম্পের আঘাত

সর্বশেষ আপডেট : ০৭:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫