১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাকিবের পোস্টে সারজিস আলমের কড়া মন্তব্য

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 108

বাংলাদেশ ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক পোস্ট ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে। তার পোস্টে সরাসরি মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাকিব নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ছবির ক্যাপশনে তিনি লিখেন— “শুভ জন্মদিন, আপা।”

এই পোস্টের কিছুক্ষণ পর রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যদিও কারও নাম উল্লেখ করেননি, তবে অনেকে মনে করেন তার ইঙ্গিত সাকিবকে ঘিরেই। স্ট্যাটাসে আসিফ লিখেন—

“একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি ঠিকই ছিলাম। এখানেই আলোচনা শেষ।”

আরও পড়ুন : শোকে ভেঙে পড়েছেন থালাপতি বিজয়, খাওয়াদাওয়া বন্ধ

পরে রাত ১১টা ২০ মিনিটের দিকে সাকিব আরেকটি পোস্টে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন—“যাক, অবশেষে কেউ একজন স্বীকার করলেন, তাঁর কারণেই আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। দেশের হয়ে খেলতে পারলাম না! হয়তো কোনোদিন ফিরব আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ।”

এই পোস্টেই কমেন্ট করেন সারজিস আলম। তিনি সাকিবকে উদ্দেশ করে লেখেন—“টাকার কাছে নিজেকে বিকিয়ে দেওয়া তোর মতো লোভী, শুয়োরের রক্তে কেনা বাংলাদেশের জার্সি এই মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারো শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের অঙ্গীকার।”

সাকিবের পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও আলোচনা তীব্র আকার ধারণ করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাকিবের পোস্টে সারজিস আলমের কড়া মন্তব্য

সর্বশেষ আপডেট : ০১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫