১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শোকে ভেঙে পড়েছেন থালাপতি বিজয়, খাওয়াদাওয়া বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 105

তামিলনাড়ুর কারুতে নিজ দলের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোকে মুষড়ে পড়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। দলীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর থেকে তিনি কোনো খাবারই গ্রহণ করেননি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে টিভিকে দলের বরাত দিয়ে জানায়, শনিবার রাতে ঘটে যাওয়া মর্মান্তিক এ ঘটনায় বিজয় মানসিকভাবে ভেঙে পড়েছেন।

গত শনিবার সন্ধ্যায় কারু জেলার সভায় অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়ির কারণে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে পদদলিত হয়ে নারী–শিশুসহ ৪১ জন নিহত এবং অন্তত ১০০ জন আহত হন।

আরও পড়ুন : পদদলিত ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবেন বিজয় থালাপাতি

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং সরকারি নির্দেশনা অমান্য করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মামলায় টিভিকের সাধারণ সম্পাদক এন আনন্দ, যুগ্ম সম্পাদক সি টি নির্মল কুমার ও পশ্চিম কারুর জেলা সম্পাদক মথিয়াজাগানসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।

দলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, সব ধরনের সরকারি নির্দেশনা মেনেই সমাবেশ আয়োজন করা হয়েছিল। আইনজীবীরাও বলছেন, ঘটনাটি একটি দুঃখজনক দুর্ঘটনা, যা থালাপতি বিজয়কে গভীরভাবে শোকাহত করেছে।

এদিকে হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজয়। নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ঘটনার পর চেন্নাইয়ে বিজয়ের বাড়িতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ক্ষুব্ধ সাধারণ মানুষ সেখানে পৌঁছাতে পারে—এমন আশঙ্কায় এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শোকে ভেঙে পড়েছেন থালাপতি বিজয়, খাওয়াদাওয়া বন্ধ

সর্বশেষ আপডেট : ০১:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫