১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 119

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর প্রায় চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রেলওয়ে সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ভোরে ভাঙ্গুড়া পৌঁছালে হঠাৎ বিকট শব্দে তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কে তড়িঘড়ি নেমে পড়েন। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ মোতায়েন করা হয় এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪

দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় ধরে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে পূজার ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে থাকা অসংখ্য যাত্রী আটকা পড়েন। তবে এখনো বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেল কর্তৃপক্ষ, যার ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাবনায় ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ আপডেট : ০৯:৩৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫