১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 107

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে এক গির্জায় ভয়াবহ গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’-এ বড় ধরনের ধর্মীয় অনুষ্ঠানের সময় এ হামলা চালানো হয়।

পুলিশের তথ্যমতে, হামলাকারী প্রথমে গাড়ি চালিয়ে গির্জার প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপর উপস্থিত ভক্তদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালান এবং পরে ভবনে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়।

স্থানীয় গণমাধ্যম সিএনএন জানিয়েছে, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হন হামলাকারী। তার নাম থমাস জেকব স্যানফোর্ড (৪০), মিশিগানের বার্টন শহরের বাসিন্দা। ঘটনাস্থল থেকে সন্দেহজনক কিছু বিস্ফোরক উদ্ধার করেছে কর্তৃপক্ষ, তবে এগুলো ব্যবহার করে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল কি না তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, ১৩ সেনা-পুলিশসহ আহত অনেকে

গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনি বলেন, “প্রাথমিকভাবে দু’জন নিহতের খবর পাওয়া যায়। পরে পুড়ে যাওয়া ভবনের ভেতরে আরও মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।” আহত আটজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, গির্জার ভেতর থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া উঠছে।

এফবিআই এবং স্থানীয় পুলিশ যৌথভাবে ঘটনাটির তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী নিহত হওয়ায় বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলিবর্ষণ ও অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪

সর্বশেষ আপডেট : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫