০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিমেন্টের শরবত খান এই ব্যক্তি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 99

ইন্দোনেশিয়ার হারিস দায়েং ন্যাগেল নিয়মিত সিমেন্ট খান। ছবি : সংগৃহীত

এক গ্লাস পানিতে মেশালেন এক চামচ সিমেন্ট। তারপর ধীরে ধীরে তা নাড়তে থাকলেন। মেশানো হয়নি কোনো প্রকার চিনি। তারপর ঢকঢক করে তা পান করলেন। ভাবছেন ভুল কিছু দেখলেন? না সবটাই সত্যি। এভাবে পানির সাথে সিমেন্ট গুলিয়ে শরবতের মতো পান করেন এই ব্যক্তি। শুধু তাই নয়, কলার সাথে কোনো রুটি নয়, সিমেন্টে ডুবিয়ে কলা খান তিনি।

সকালে উঠে চায়ের বদলে সিমেন্ট মেশানো পানীয় পান আপনার কাছে আজগুবি লাগলেও ইন্দোনেশিয়ার হারিস দায়েং ন্যাগেলের কাছে, এটা কোন রূপকথার গল্প নয়, বরং বাস্তব! এক দুই বছর নয়, তিন বছর ধরে সিমেন্ট খাওয়ার অভ্যাস ধরে রাখা এই মানুষটি এখন পুরো ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো বিস্ময়ের ঝড় তুলেছেন। কিন্তু কী এমন রহস্য, যে সিমেন্টকেই বানিয়ে ফেললেন তার প্রিয় পানীয়?

দক্ষিণ সুলাওয়েসির তকালারের পাতালাসাং শহরে বাস করেন তিনি। হারিসের মতে, ২০২১ সালে একটি গুদামে আটকে পড়েন তিনি। সিমেন্টের ধুলো ওড়ার মধ্যে তার জীবন এক নতুন মোড় নেয়। সিমেন্টের ধুলো শ্বাসের সঙ্গে মিশে যাওয়ার পর তিনি প্রার্থনা করেন, যেন সিমেন্টের সঙ্গে এক হতে পারেন। এরপরই তিনি সিমেন্ট আর পানি মিশিয়ে খাওয়া শুরু করেন, এবং তিনি লক্ষ্য করেন এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

আরও পড়ুন : নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা

তাই পানিতে সিমেন্ট মিশিয়ে ঠিক যেন কফির মতো খেয়ে ফেলেন তিনি। আর এই অভ্যাসে তার কোনো ব্যথা বা অস্বস্তি হয় না বলেও জানান তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় হারিসের এই অদ্ভুত অভ্যাসটি নিয়ে কৌতূহল আর বিস্ময় জাগিয়ে তোলে। অনেকেই প্রশ্ন করেন, কেন তিনি এমন করছেন? হারিসের দাবি, এটা তার নিজস্ব পদ্ধতি, আর এতে তার কোনো ক্ষতি হয়নি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি খুবই অস্বাভাবিক ও অস্বাস্থ্যকর । এমন কাজ করা একেবারেই নিরাপদ নয়। সিমেন্টে থাকা রাসায়নিক পদার্থ শরীরের জন্য মারাত্মক হতে পারে। তাই, হারিসের এই অদ্ভুত অভ্যাস দেখে কোনোভাবেই অনুপ্রাণিত হওয়া উচিত নয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিমেন্টের শরবত খান এই ব্যক্তি

সর্বশেষ আপডেট : ১০:৫৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫