০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 116

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের মারু এলাকার কাদাউরি গ্রামের একটি স্বর্ণখনি ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার সময় খনির ভেতরে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করছিলেন। ইতিমধ্যে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

আরও পড়ুন : প্রধান উপদেষ্টার প্রতি বিশ্বনেতাদের দৃঢ় সমর্থন

উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সানুসি আওয়াল বলেন, “ধসের সময় আমার চাচাতো ভাই খনিতে ছিলেন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তার লাশও আছে। সেদিন খনির ভেতরে অন্তত ১০০ জনের বেশি শ্রমিক ছিলেন।”

এদিকে, আহত শ্রমিক ইসা সানি জানান, ভাগ্যক্রমে তারা কয়েকজন প্রাণে বেঁচে ফিরেছেন। তার ভাষায়, “১০০ জনের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে।”

জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুহাম্মদু ইসা জানিয়েছেন, উদ্ধার কাজে অংশ নেওয়া কয়েকজনও শ্বাসরোধে প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, জামফারা অঞ্চলে অবৈধভাবে স্বর্ণখনন একটি সাধারণ ঘটনা। এসব খনি অনেক সময় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে এবং অনিরাপদ পরিবেশের কারণে নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

সূত্র: রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা

সর্বশেষ আপডেট : ০২:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫