সকাল থেকে রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করছে। তবে আজ (শুক্রবার) সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ের মধ্যে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন নাও আসতে পারে। এছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আরও পড়ুন : নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্যবিরোধী নেতা উদ্ধার
আবহাওয়া অফিস জানায়, দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৪ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে।
ঢাকা ডেস্ক 









