১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্যবিরোধী নেতা উদ্ধার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 91

জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পূর্বাচল এলাকার একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) সাদিক রহমান জানান, খবর পেয়ে দুপুর ২টার দিকে পূর্বাচল ১ নম্বর সেক্টরের জামে মসজিদ থেকে মামুনকে উদ্ধার করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ফ্যাসিবাদী আমলে পুলিশ পদকের গল্প

এর কয়েক ঘণ্টা আগেই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মামুনের পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে বক্তারা দ্রুততম সময়ে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘পাঁচ দিন ধরে স্বামীকে পাচ্ছি না। আমার সন্তানরা প্রতিদিন বাবার খোঁজ করছে। কীভাবে তাদের বুঝাবো? আমাদের মাদরাসা চালানোও কষ্টকর হয়ে পড়েছে। আমি সরকারের কাছে স্বামীকে সুস্থভাবে ফেরত দেওয়ার অনুরোধ করছি।’

এ সময় মামুনের মা-বাবাও সন্তানের নিরাপদে ফেরার দাবি জানান এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্যবিরোধী নেতা উদ্ধার

সর্বশেষ আপডেট : ০৪:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫