১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ঘোষণা শোনার আগেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 169

অন্তর্বর্তী সরকারের বৈঠকের ঘোষণার পরপরই বাজারে খোলা ভোজ্যতেলের দাম বেড়ে গেছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নতুন দর নির্ধারণ হয়নি, খুচরা পর্যায়ে সয়াবিন ও পাম অয়েল লিটারে ৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) ব্যবসায়ীদের প্রস্তাবের ভিত্তিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। কত টাকা বাড়ানো হবে, তা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই খুচরা বাজারে তেলের দাম উর্ধ্বমুখী।

গত কয়েক দিনে খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম ১৭০–১৭২ টাকায় উঠেছে, যা আগে ছিল ১৬৯ টাকা। একইভাবে খোলা সুপার পাম অয়েলের দাম লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে ১৫৫–১৬০ টাকায়, যেখানে চার দিন আগেও তা ছিল ১৫০ টাকা।

আরও পড়ুন : এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া নিয়ে যা বললেন প্রধান নির্বাচন কমিশনার

খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি দরে ঊর্ধ্বগতি শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই। বর্তমানে ২০৪ লিটারের একটি ড্রাম সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪০০ টাকায়। সুপার পাম অয়েলের ড্রামপ্রতি দামও ২৯ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৩১ হাজার টাকা।

যদিও বোতলজাত তেলের খুচরা দাম এখনো অপরিবর্তিত রয়েছে, পাইকারি বাজারে এর দামও ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকারি নির্ধারিত দরে এখনো বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৫০ টাকা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ঘোষণা শোনার আগেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

সর্বশেষ আপডেট : ০৬:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫