০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • 100

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের “শেষলগ্নের নেতৃত্ব দিতে” তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘আমি কয়েক দিন আগেও বলেছি—কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমানকে দেখতে পাবেন। ইনশাআল্লাহ, তিনি দেশে ফিরেই শুধু বিএনপির নির্বাচনি প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন না, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্যায়ের আন্দোলনের নেতৃত্ব দেবেন।’

আরও পড়ুন : মুসলিম দেশ হয়েও জর্ডান কেন ইসরায়েলের পক্ষে?

জাহিদ হোসেন আরও দাবি করেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সক্রিয় ছিলেন—তাদের সবারই নেতা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে নাশকতার অভিযোগ যারা তোলে, তারা আসলে নিজেরাই স্বৈরাচারের দোসর। ইতিহাস সাক্ষী—১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ডই তা প্রমাণ করে আসছে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল এবং থাকবে।’

এসময় যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিএনপি মহাসচিবসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান। তার ভাষায়, ‘আওয়ামী লীগের ইতিহাস প্রতিহিংসা ও দমননীতির। তারা দেশটাকে মনে করে তাদের পৈত্রিক সম্পত্তি। কিন্তু শেষ বিচারে জনগণ জানে কীভাবে তাদের প্রতিহত করতে হয় এবং প্রত্যাখ্যান করতে হয়।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান

সর্বশেষ আপডেট : ০২:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫