০৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আখতার হোসেনের ওপর হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হান্নান মাসউদের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 111

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি তুলে ধরেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেওয়া পোস্টে হান্নান মাসউদ লেখেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসক হাসিনা ও তার সহযোগীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তবে বিদেশে পালিয়েও তাদের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড থামেনি।

তিনি উল্লেখ করেন, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন নিউইয়র্কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন। তার মতে, এ ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ দেউলিয়া রাজনীতির পথে নেমেছে।

আরও পড়ুন : আখতারের ওপর ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন প্রেস সচিব

হান্নান মাসউদ জাতীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পোস্টে তিনি আরও লিখেন, আওয়ামী লীগের প্রতি সুশীলতা বা সহনশীলতা দেখানো আর উচিত নয়। এই দল সুযোগ পেলেই দেশে গুম, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এবং এখনও তার ধারাবাহিকতা বজায় রেখেছে।

এর আগে, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, আওয়ামী লীগ নেত্রী হাসিনা হাজারো হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইতিহাসের কাছে দায়ী। তার মতে, এ দলের নেতাকর্মীদের কোনো অনুশোচনা নেই, বরং সুযোগ পেলে তারা আরও সহিংসতা ছড়াতে পারে।

সারজিস সতর্ক করে বলেন, যারা সুবিধা বা অর্থের বিনিময়ে এই দলকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, তারাও ভবিষ্যতে তাদের হাতে ক্ষতিগ্রস্ত হতে পারেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আখতার হোসেনের ওপর হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হান্নান মাসউদের

সর্বশেষ আপডেট : ০১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫