০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৬ হাজারে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • 79

পটুয়াখালীর কুয়াকাটার আশাখালীতে জেলে  গিয়াসউদ্দিনের জালে ধরা পড়লো ২ কেজি ১০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি  প্রতিকেজি ৩ হাজার ১২৫ হাজার হারে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাছটি আশাখালি মৎস্য আড়তের মেসার্স হামিম ফিসে নিয়ে এলে ডাকের মাধ্যমে মাছটি বন্ধন ফিস-২ কিনে নেয়।

এর আগে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে আশাখালীর মোহনায় জেলে গিয়াসউদ্দিনের জালে মাছটি ধরা পড়ে। 

জেলে গিয়াসউদ্দিন বলেন, বঙ্গোপসাগরে আশাখালী মোহনায় পেতে রাখা জাল তুলতেই মাছটি উঠে আসে। আজ সকালে বাজারে নিয়ে আসার পরে নিলামে ৬ হাজার ৫৬২ টাকায় বিক্রি করেছি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এক ইলিশ বিক্রি হলো সাড়ে ৬ হাজারে

সর্বশেষ আপডেট : ০৪:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫