০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 120

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের কাউকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ বিষয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয়ভাবে মাইকিং করা হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, এক যুবক অটোরিকশায় মাইক হাতে ঘোষণা দিচ্ছেন—

আরও পড়ুন : শেখ হাসিনাসহ দায়ীদের বিচারের দাবি নাহিদের

‘সকল বাড়ির মালিককে জানানো যাচ্ছে, নতুন কোনো ভাড়াটিয়া নেয়ার আগে তার ভোটার আইডি ও প্রাসঙ্গিক কাগজপত্র থানায় জমা দিতে হবে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মীকে বাসা ভাড়া দেওয়া যাবে না। কেউ নিয়ম অমান্য করে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ভাড়াটিয়াকে আশ্রয় দিলে, সেই বাড়ির মালিককেও সহযোগী হিসেবে ধরা হবে।’

ঘটনার বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘সরকার কর্তৃক নিষিদ্ধ সব সংগঠনকে উদ্দেশ্য করেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে কোনো নির্দিষ্ট সংগঠনকে আলাদা করে টার্গেট করা হয়নি।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

সর্বশেষ আপডেট : ০২:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫