১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীর সাতরাস্তার মোড়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের অবরোধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 89

সাত দফা দাবিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচির কারণে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাতরাস্তা মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। পাশাপাশি প্রকৌশল খাতে ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রতিবাদেই তারা বিক্ষোভে নামেন।

আরও পড়ুন : দিনাজপুরে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা যে দাবিগুলো উপস্থাপন করেন—

  • জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের ‘অবৈধ’ পদোন্নতির রায় বাতিল ও দায়ীদের চাকরিচ্যুতি
  • ২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি সংশোধন
  • ডিপ্লোমা কোর্সে বয়সসীমাহীন ভর্তি বাতিল করে চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ন
  • উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটা সংরক্ষণ
  • কারিগরি শিক্ষা খাতের প্রশাসনিক পদগুলোতে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিতদের নিয়োগ
  • পৃথক কারিগরি মন্ত্রণালয় ও শিক্ষা সংস্কার কমিশন গঠন
  • বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য শতভাগ ভর্তির সুযোগ নিশ্চিত করা

এর আগে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সাতরাস্তা মোড়ে এসে অবস্থান নেয় এবং প্রায় আধঘণ্টা ধরে বিভিন্ন দাবিতে স্লোগান দেয়। এতে ওই সময় ওই এলাকার যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর সাতরাস্তার মোড়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের অবরোধ

সর্বশেষ আপডেট : ১২:৫২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫