১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দিনাজপুরে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • 112

প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় সাপের কামড়ে তিনজন গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাগুলো ঘটেছে গত রোববার (১৪ সেপ্টেম্বর) এবং মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর)।

মঙ্গলবার সকালে শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্রের স্ত্রী কনিকা রানী (৪৫) রান্নার সময় খড়ির মধ্যে লুকিয়ে থাকা একটি সাপের কামড়ে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

একই দিন সকালে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) মাটির চুলা থেকে ছাই তুলছিলেন। এ সময় লুকিয়ে থাকা সাপ তাকে কামড় দেয়। তাকেও দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু অবস্থা খারাপ হওয়ায় দিনাজপুর মেডিকেলে পাঠানোর পথে মারা যান তিনি।

আরও পড়ুন : লিবিয়ার উপকূলে শরণার্থী নৌকায় অগ্নিকাণ্ড, প্রাণহানি অন্তত ৫০

অন্যদিকে রোববার রাতে কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী (৪৫) নামের আরেক গৃহবধূর মৃত্যু হয়। জানা যায়, রাতে ঘরের ভেতরে খালের মুখ বন্ধ করার চেষ্টা করলে ভেতর থেকে বেরিয়ে আসা সাপ তাকে কামড়ায়। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরে আলম বলেন,“আমাদের কাছে অ্যান্টিভেনম ইনজেকশন মজুদ রয়েছে। তবে সঠিকভাবে প্রয়োগের জন্য রোগীর লক্ষণ ও সাপের ধরন জানা জরুরি। যেসব রোগী আনা হয়েছিল, তাদের অবস্থা ছিল খুবই গুরুতর। এমনকি একজনের ক্ষেত্রে সাপের কামড়ের স্পষ্ট উপসর্গও পাওয়া যায়নি। তাই উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হয়েছিল।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দিনাজপুরে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

সর্বশেষ আপডেট : ১২:৩৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫