০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সামনে আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 73

দেশজুড়ে অব্যাহত বর্ষণে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। তীব্র গরম কিছুটা প্রশমিত হলেও ক্রমাগত বৃষ্টিপাতের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে।

আরও পড়ুন : বউ নিয়ে গ্রামে চলে গেলেন হিরো আলম

আগামী ৫ দিনের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী—

  • সোমবার (১৫ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
  • মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর): একই ধারা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।
  • বুধবার (১৭ সেপ্টেম্বর): দেশব্যাপী বৃষ্টিপাত চলতে পারে, পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
  • বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর): উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায়, আর দক্ষিণাঞ্চলের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
  • শুক্রবার (১৯ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে বৃষ্টিপাত তুলনামূলক কম হবে। এ সময় তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাঙামাটিতে ৮৭ মিলিমিটার, সন্দ্বীপে ৮০, তেঁতুলিয়ায় ৬৯, সিলেটে ৪৮, শ্রীমঙ্গলে ৪৭ এবং কক্সবাজারে ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অব্যাহত বর্ষণে দেশের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ৫ দিন পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পেতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সামনে আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

সর্বশেষ আপডেট : ১২:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫