বউ রিয়া মনিকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। এখন থেকে গ্রামের বাড়ি বগুড়াতেই স্থায়ীভাবে বসবাস করবেন তিনি।
এ বিষয়ে হিরো আলম জানান, তার স্ত্রী রিয়া মনি তার পরিবারের দায়িত্ব মেনে নিয়েছে। সে কারণে তিনি গ্রামে চলে গেছেন। এখন থেকে সেখানেই স্থায়ী হবেন।
তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর আমার গ্রামের বাড়িতে ছেলে মানুষ তো কেউ নাই। আমার মায়েরও বয়স হয়েছে। তাকে দেখাশোনা করতেও লোক লাগবে। তাছাড়া আমার সন্তান আছে। তাদের মানুষ করতে হবে। সেই কারণে বগুড়ায় চলে আসা। এখন এইখান থেকে সবকিছু করব। যদি প্রয়োজন হয় তবে ঢাকায় যাবো। কিন্তু কাজ শেষে বগুড়ায়ই ফিরব।
হিরো আলম প্রকৃতপক্ষে একজন ডিশ ব্যবসায়ী। ২০১৬ সালের দিকে বগুড়ার এরুলিয়া গ্রাম থেকে ঢাকায় আসেন কাজের খোঁজে। কিন্তু সফল না হয়ে ফেসবুক, ইউটিউবে একের পর এক বানাতে থাকেন ডিজিটাল কন্টেন্ট। নামের আগে নিজেই ‘হিরো’ জুড়ে দেন। পরে নিজের টাকায় একটি সিনেমাও বানান তিনি।
কনটেন্ট বানানোর চেষ্টা সাফল্য এলে তিনি রাজনীতিতেও সক্রিয় হওয়ার চেষ্টা করেছেন। কটাক্ষ, আলোচনা, সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। সর্বশেষ আলোচনায় এসেছিলেন তৃতীয় স্ত্রী রিয়া মনিকে তালাকের ঘোষণা দিয়ে। আগেও দুজন স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হয়েছেন আলম।
আরও পড়ুন : কিছু হলেই রিয়া অন্য ছেলেদের কাছে চলে যায় : হিরো আলম
গতমাসে স্ত্রী তাকে তালাকনামা পাঠালে বগুড়ায় গ্রামের বাড়িতে গিয়ে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তবে দ্রুত হাসপাতালে নেওয়ায় সে যাত্রায় বেঁচে যান তিনি। ওই ঘটনায় তাকে ছেড়ে যাওয়া স্ত্রী রিয়া মনি তার কাছে আবারও ফিরে আসেন। কিন্তু কিছু দিন না যেতেই আবারও শুরু হয় মনোমালিন্য। এরপর আত্মহত্যার ঘোষণা দেন হিরো আলম।
তবে পরিবার ও সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকেও সরে যান তিনি। যদিও তার পরেই আবার হার্ট অ্যাটাকের করে হাসপাতালে ভর্তি হন হিরো আলম।
এদিকে হিরো আলম ও রিয়া মনির সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যাওয়ায় তাদের ওপর খুশি দুজনেরই পরিবার।
ঢাকা ডেস্ক 









