জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন একজন পোলিং অফিসার।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : আবার নির্বাচনের দাবি জানিয়ে জাকসুতে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
মৃতের নাম জান্নাতুল ফেরদৌস । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা ছিলেন।
জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোট গণনা করতে আসার পর সকাল পৌনে ৯টার দিকে জাকসু নির্বাচন অফিসের তৃতীয় তলায় বসে থাকা অবস্থায় পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।
পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা ডেস্ক 









