০১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাকসু নির্বাচন: দায়িত্ব পালনকালে মারা গেলেন পোলিং অফিসার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • 87

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন একজন পোলিং অফিসার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আবার নির্বাচনের দাবি জানিয়ে জাকসুতে ৪ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

মৃতের নাম জান্নাতুল ফেরদৌস ।  তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষিকা ছিলেন।

জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর)  ভোট গণনা করতে আসার পর সকাল পৌনে ৯টার দিকে জাকসু নির্বাচন অফিসের তৃতীয় তলায় বসে থাকা অবস্থায় পড়ে যান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস।

পরে তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে জরুরি চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাকসু নির্বাচন: দায়িত্ব পালনকালে মারা গেলেন পোলিং অফিসার

সর্বশেষ আপডেট : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫